Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতের পরেই বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সন্ধ্যায় রাজভবন থেকে এ সম্পর্কিত...
Homeকারা অধিদপ্তরে বড় রদবদল

কারা অধিদপ্তরে বড় রদবদল

কারা অধিদপ্তরের ২৩ জন সর্বপ্রধান কারারক্ষী ও তিনজন কারারক্ষীকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) কারা অধিদপ্তরের কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ বদলি কার্যকর করা হয়।

বদলির তালিকায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের মো. জাহান্দার হোসেনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে, সাইদুল ইসলাম মিলনকে যশোর কেন্দ্রীয় কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের (ফেনী জেলা কারাগার প্রেষণ) মো. জিয়াউর রহমানকে মাদারীপুর জেলা কারাগার-১ এ বদলি করা হয়েছে।

এছাড়া মাদারীপুর জেলা কারাগার-১ এর মো. জহিরুল হক ভূঁইয়াকে কিশোরগঞ্জ জেলা কারাগার-১, নরসিংদী জেলা কারাগারের মো. আব্দুল লতিফকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে, সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর মো. জানে আলমকে নরসিংদী জেলা কারাগারে, হবিগঞ্জ জেলা কারাগারের মো. মিজানুর রহমানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মো. হেলাল মিয়াকে সিলেট কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়।

রাজবাড়ী জেলা কারাগারের মো. দিছারত হোসেনকে খুলনা জেলা কারাগার-২ এ এবং খুলনা জেলা কারাগারের তরুণ চক্রবর্তীকে ঝিনাইদহ জেলা কারাগারে বদলি করা হয়েছে। পাশাপাশি সাতক্ষীরা জেলা কারাগারে প্রেষণে থাকা মো. আবুল বাশার খানকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের মো. বাদল কবির মৃধাকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মো. কবির উদ্দিনকে হবিগঞ্জ জেলা কারাগারে, চাঁদপুর জেলা কারাগারের মো. নাছির উদ্দিনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এবং শেরপুর জেলা কারাগারের মো. গাজিউর রহমানকে রংপুর কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়েছে।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের মো. হাবিবুর রহমানকে শেরপুর জেলা কারাগারে, হবিগঞ্জ জেলা কারাগারের মো. বিল্লাল হোসেনকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে, নড়াইল জেলা কারাগারের মো. নজরুল ইসলাম খন্দকারকে ফরিদপুর জেলা কারাগারে এবং মুন্সিগঞ্জ জেলা কারাগারের মো. আলমগীর হোসেন হাওলাদারকে নড়াইল জেলা কারাগারে বদলি করা হয়।

ফরিদপুর জেলা কারাগারের মো. রাশেদ আলীকে নওগাঁ জেলা কারাগারে, পাবনা জেলা কারাগারের আবদুল নবীকে খাগড়াছড়ি জেলা কারাগারে এবং খাগড়াছড়ি জেলা কারাগারের মো. মোতালেব হোসেনকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বদলি করা হয়েছে।

অন্যদিকে, কারারক্ষীদের মধ্যে জয়পুরহাট জেলা কারাগারের মো. নেছার আহামেদকে ফেনী জেলা কারাগার-২ এ, কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের মো. রায়হান মিয়াকে জয়পুরহাট জেলা কারাগারে এবং রংপুর কেন্দ্রীয় কারাগারের আব্দুল মান্নানকে বগুড়া জেলা কারাগারে বদলি করা হয়।

টিটি/এমএএইচ/