Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শিলাইদহে ভাঙল শত বছরের প্রথা, রবীন্দ্র জয়ন্তীতে বসছে না গ্রামীণ মেলা

‌‘ঠাকুরের জন্মদিন ঘিরে স্বাধীনতার পর থেকেই দেখে আসছি কুঠিবাড়ির মেলা। মেলার কয়েকদিন আগে থেকেই মেয়ে-জামাই আর আত্মীয়-স্বজনরা শিলাইদহে ভিড় করতেন। বাড়ির আঙিনায় উৎসব লেগে...
Homeচার লেনে উন্নীত হচ্ছে বগুড়া-নওগাঁ-জয়পুরহাট রুটের তিন মহাসড়ক

চার লেনে উন্নীত হচ্ছে বগুড়া-নওগাঁ-জয়পুরহাট রুটের তিন মহাসড়ক

বগুড়া ও পার্শ্ববর্তী জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে তিনটি বড় সড়ক প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও হিলি স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তিন প্রকল্পের দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের অনুরোধ জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে একটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন।

প্রস্তাবিত ৩টি বড় প্রকল্প

মোকামতলা-হিলি চার লেন: বগুড়ার মোকামতলা থেকে হিলি স্থলবন্দর পর্যন্ত বিদ্যমান আঞ্চলিক সড়কটিকে মহাসড়কে রূপান্তর এবং চার লেনে উন্নীতকরণ।

বগুড়া-জয়পুরহাট সংযোগ: বগুড়ার বারপুর এলাকা থেকে নামুজা ও ক্ষেতলাল হয়ে জয়পুরহাট পর্যন্ত সড়কটিকে চার লেনে প্রশস্ত করা।

বগুড়া-নওগাঁ মহাসড়ক ও বিমানবন্দর সংযোগ: বগুড়া চারমাথা থেকে নওগাঁ পর্যন্ত মহাসড়কটিকে চার লেনে উন্নীতকরণ। এর সঙ্গে প্রস্তাবিত বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটির কার্যক্রমের সুবিধার্থে যুক্ত থাকবে বিশেষ সংযোগ সড়ক ও সার্ভিস লেন।

বৃহস্পতিবার (৭মে) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চল দেশের প্রধান কৃষিপণ্য উৎপাদনকারী এলাকা। এই সড়কগুলো আধুনিকায়ন হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং শিল্প-বাণিজ্যে নতুন বিনিয়োগ আসবে। বিশেষ করে হিলি বন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য আরও গতিশীল হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রস্তাবিত আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে এই অঞ্চলে একটি শক্তিশালী অর্থনৈতিক হাব (কেন্দ্র) গড়ে তোলার যে পরিকল্পনা রয়েছে, এই সড়ক নেটওয়ার্ক তার প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে। প্রকল্পগুলো অনুমোদিত হলে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে অভ্যন্তরীণ যাতায়াত সময় উল্লেখযোগ্য হারে কমে আসবে।

এল.বি/কেএইচকে/জেআইএম