Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

গেমপ্লিফাইয়ের সহযোগিতায় এআই প্রশিক্ষণ নিলো জাগো নিউজের সংবাদকর্মীরা

সময়ের পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হচ্ছে প্রযুক্তির উৎকর্ষতা। প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছে পৃথিবী। পুরনো প্রযুক্তি হচ্ছে আরও আপডেট, আরও নিখুঁত। কৃত্রিম বুদ্ধিমত্তা...
Homeসড়কে গাছ ফেলে গরুবোঝাই চার ট্রাকে ডাকাতি

সড়কে গাছ ফেলে গরুবোঝাই চার ট্রাকে ডাকাতি

মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে গরু বহনকারী চারটি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা সড়কের পাশে থাকা একটি গাছ কেটে সড়কে ফেলে এই ডাকাতি করেন।

সোমবার (১৮ মে) দিনগত রাত ৩টার দিকে সড়কের কাশিপুর হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী চালক ও পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের দূরত্ব কম হওয়ায় শরীয়তপুর-চাঁদপুর সড়কটি বেছে নিয়ে রুটটিতে চলাচল করে পণ্যবাহী ট্রাক। সোমবার যশোর ও ঝিনাইদহ থেকে শরীয়তপুর সড়ক হয়ে গরুবোঝাই চারটি ট্রাক চাঁদপুর ও লক্ষ্মীপুর যাচ্ছিল। দিনগত মধ্যরাতে ট্রাকগুলো শরীয়তপুর কাশিপুর এলাকায় ডাকাতের কবলে পড়ে।

সড়কে গাছ ফেলে গরুবোঝাই চার ট্রাকে ডাকাতি

ডাকাত দলের সদস্যরা সড়কে গাছ কেটে ফেলে ট্রাকের গতিরোধ করেন এবং দেশীয় অস্ত্র প্রদর্শন করে ট্রাকের চালক ও ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে নেন। একপর্যায়ে পুলিশের টহলদল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় পালিয়ে যান ডাকাত দলের সদস্যরা।

ভুক্তভোগী ট্রাকচালক মো. কামাল বলেন, ‌‘সড়কে পুলিশের লাইটের সিগন্যাল পেয়ে আমরা দাঁড়াইছি। পরে দেখি সড়ক গাছ কেটে ফেলে রাখছে। যখন বুঝতে পারি তারা সঙ্গে সঙ্গে আক্রমণ শুরু করে। ওরা গাড়ির গ্লাস ভেঙে গলায় দেশীয় অস্ত্র ধরে টাকা-পয়সা আর মোবাইল নিয়ে গেছে। আমরা খুব আতঙ্কে আছি।’

আরেক চালক মিলন বলেন, ‘ওরা গাড়ির গতিরোধ করে কোপ দেওয়া শুরু করে। আমার ও আমার সঙ্গে থাকা ব্যাপারীদের কাছ থেকে টাকা-পয়সা সব নিয়ে যায়। এখন যে চা খাবো সেই টাকা পর্যন্ত নাই।’

এ বিষয়ে জেলা পুলিশ সুপার রওনক জাহান বলেন, আমরা বিষয়টির খোঁজখবর নিচ্ছি। ঘটনাস্থলগুলোতে বিশেষ টহলের ব্যবস্থা নেওয়া হবে।

বিধান মজুমদার অনি/এসআর/জেআইএম