Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

স্ত্রীর মামলায় কারাগারে বিএনপি নেতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী নির্যাতন দমন আইনে স্ত্রীর করা মামলায় নিয়ামত হোসেন পারভেজ নামের এক বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে মঙ্গলবার (১৯ মে) দুপুরে...
Homeচট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম ও খাবার তৈরির অভিযোগে চট্টগ্রাম নগরের দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মে) নগরের পোর্ট কানেকটিং রোডের খালপাড় ও ফকিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিভিন্ন রাসায়নিক, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বাজারজাত করার দায়ে সায়মন আইসক্রিম ফ্যাক্টরিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, কাঁচা ও রান্না করা মাংস অপরিচ্ছন্ন ফ্রিজে একসঙ্গে সংরক্ষণ এবং দধির খোলা পাত্র নোংরা কাপড় দিয়ে ঢেকে রাখার দায়ে ওরিয়েন্ট হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বাস্থ্যের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমকেআর