Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সবাইকে চমকে দিতে রাঁধতে পারেন কাঁঠালের বিচির ক্ষীর

ঋতুভিত্তিক ফলের মধ্যে কাঁঠাল যেমন জনপ্রিয়, তেমনি এর বিচিও পুষ্টিগুণে ভরপুর। সাধারণত ভর্তা, ভাজি বা তরকারিতে ব্যবহার করা হলেও কাঁঠালের বিচি দিয়ে তৈরি করা...
Homeগার্দিওলার নামে নামকরণ হচ্ছে ইতিহাদ স্টেডিয়ামের স্ট্যান্ড

গার্দিওলার নামে নামকরণ হচ্ছে ইতিহাদ স্টেডিয়ামের স্ট্যান্ড

১০ বছরের সফল অধ্যায়ের ইতি টেনে পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণার পর এবার তাকে বিশেষ সম্মান জানাতে যাচ্ছে ক্লাবটি।

ম্যানচেস্টার সিটি নিশ্চিত করেছে, ইতিহাদ স্টেডিয়ামের নর্থ স্ট্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হবে ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’।

স্প্যানিশ এই কোচের অধীনেই ক্লাবটি ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায়। এছাড়া তার নেতৃত্বে সিটি ইংলিশ ফুটবলে আধিপত্য বিস্তার করে জেতে একাধিক প্রিমিয়ার লিগ শিরোপা। ১০ বছরে মোট ২০টি শিরোপা জিতিয়েছেন গার্দিওলা।

ইতিহাদ স্টেডিয়ামের সম্প্রসারিত নর্থ স্ট্যান্ড প্রথমবারের মতো পুরোপুরি চালু হবে রোববার, যখন মৌসুমের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

গার্দিওলার বিদায়ী ম্যাচেই নতুন নামের এই স্ট্যান্ড আনুষ্ঠানিকভাবে সমর্থকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে, যা ক্লাব ইতিহাসে তার অবদানের এক বিশেষ স্বীকৃতি।

এমএমআর