Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপন

মালয়েশিয়ায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, উৎসবমুখর পরিবেশ এবং ত্যাগের চেতনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বুধবার (২৭ মে) সকাল ৮টা ১০ মিনিটে রাজধানী কুয়ালালামপুরের ঐতিহাসিক মসজিদ...
Homeবৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঝোড়ো বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে ফেরি-লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৭ মে) সকাল ৭টা ১০ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, হঠাৎ পাটুরিয়া এলাকায় তীব্র ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী জানান, প্রচণ্ড ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে এ নৌরুটে লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম বলেন, ঝড়ো বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

মো. সজল আলী/এনএইচআর/এমএস