Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বুলেট ৬৫০ বাজারে আনছে রয়্যাল এনফিল্ড

ক্লাসিক মোটরসাইকেলের জগতে ‘বুলেট’ নামটি দীর্ঘদিন ধরেই এক আলাদা আবেগের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাইকপ্রেমীদের কাছে জনপ্রিয়। এই মডেলকে এবার আরও শক্তিশালী রূপে...
Homeহর্ণ বাজানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

হর্ণ বাজানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

‎ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে বাকবিতণ্ডার জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেলোয়ার হোসেন (৪০) একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

জানা গেছে, নিহত দেলোয়ার হোসেন হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদের দিন বিকেলে হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠে মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টুর সঙ্গে হরিশপুর গ্রামে শুভ হোসেনের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষের জড়িয়ে পড়ে। এসময় হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ ৮ জন আহত হয়।

‎পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া মেডিকেলে ও আবু তালেবকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে। পরে সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।

‎হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- ভারপ্রাপ্ত) অসিত কুমার বলেন, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। দেলোয়ার হোসেন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা গেছেন। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।

এম শাহাজান/এনএইচআর
/জেআইএম