Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

অটোমেশন হচ্ছে স্বাস্থ্যখাত, আসছে জাতীয় ই-প্রেসক্রিপশন

দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অনিয়ম, নগদ লেনদেনের অস্বচ্ছতা, রোগীর চিকিৎসা ইতিহাস সংরক্ষণে দুর্বলতা এবং চিকিৎসকদের আয়ের প্রকৃত তথ্য গোপনের অভিযোগ মোকাবিলায় পুরো খাতকে অটোমেশনের আওতায়...
Homeবিএনপির কাউন্সিলের আগে আলোচনায় যুবদল-স্বেচ্ছাসেবক দলের পুনর্গঠন

বিএনপির কাউন্সিলের আগে আলোচনায় যুবদল-স্বেচ্ছাসেবক দলের পুনর্গঠন

  • যুবদল ২ বছর ধরে চলছে আংশিক কমিটি দিয়ে
  • তারেক রহমানের কাছে পূর্ণাঙ্গ কমিটির খসড়া জমা
  • স্বেচ্ছাসেবকের দুই শীর্ষ নেতা পর্যাপ্ত সময় দিতে পারছেন না
  • ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অগ্রাধিকারের অঙ্গীকার

দীর্ঘ ১৯ বছরের খরা কাটিয়ে ফের ক্ষমতায় এসেছে বিএনপি। নেতাকর্মীদের উজ্জীবিত থাকার এই সময়ে জাতীয় কাউন্সিল করতে যাচ্ছে দলটি। তা সামনে রেখে এখন অভ্যন্তরীণভাবে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন।

বিশেষ করে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল ঘিরে শুরু হয়েছে ব্যাপক হিসাব-নিকাশ। সংগঠন দুটি দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ কমিটি, আংশিক কমিটি ও সাংগঠনিক স্থবিরতার মতো সংকটে পতিত হয়ে আছে। এখন সেখানে নতুন নেতৃত্ব এবং এতে আসতে আগ্রহীদের তদবির নিয়ে চলছে নানা আলাপ। সম্ভাব্য প্রার্থীরা আন্দোলন-সংগ্রামে ভূমিকা, মামলা-হামলা, কারাবরণ ও সাংগঠনিক গ্রহণযোগ্যতাকে বিবেচনায় রেখে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।

দলীয় সূত্র বলছে, চলতি বছর বিএনপির জাতীয় কাউন্সিলের আগেই যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ একাধিক অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর কমিটি পুনর্গঠন করা হতে পারে। এরই মধ্যে সম্ভাব্য নেতৃত্বের বিষয়ে হাইকমান্ড পর্যায়ে একাধিক দফায় আলোচনা হয়েছে।

তারেক রহমানের প্রতি আস্থাশীল এবং শ্রদ্ধাশীল। আমরা মনে করি, আওয়ামী শাসনবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা জুলুম, নির্যাতন, গুমের শিকার হয়েছেন, তিনি তাদের মূল্যায়ন করবেন।- স্বেচ্ছাসেবক দলের নেতা ফখরুল ইসলাম রবিন

যুবদলে পূর্ণাঙ্গ কমিটি না কি নতুন নেতৃত্ব?

২০২৪ সালের ৯ জুলাই ঘোষিত যুবদলের আংশিক কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং নুরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। তবে প্রায় দুই বছর হয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। বর্তমানে ছয় সদস্যের আংশিক কমিটি দিয়েই সংগঠনটির কার্যক্রম চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে এরই মধ্যে ১৫১ সদস্য ও ২৫১ সদস্যের দুটি পূর্ণাঙ্গ কমিটির খসড়া জমা দেওয়া হয়েছে। তবে তা এখনো চূড়ান্ত হয়নি। হাইকমান্ড ত্যাগী, পরীক্ষিত ও তরুণ নেতৃত্বকে সামনে আনার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় পদপ্রত্যাশীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন। অনেক ত্যাগী নেতা সাংগঠনিক পরিচয়হীন অবস্থায় রয়েছেন। কেউ কেউ নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এতে সংগঠনে শৃঙ্খলা ও চেইন অব কমান্ড দুর্বল হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বিএনপির কাউন্সিলের আগে আলোচনায় যুবদল-স্বেচ্ছাসেবক দলের পুনর্গঠনযুবদল ও স্বেচ্ছাসেবক দলের লোগো/কোলাজ ছবি: জাগো নিউজ

যুবদলের শীর্ষ পদে আলোচনায় যারা

যুবদলের সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছেন- আকরামুল হাসান, রেজাউল করিম পল, কামরুজ্জামান দুলাল, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও মোহা. আবু আতিক আল হাসান মিন্টু।

সেই সঙ্গে গোলাম মাওলা শাহীন, বিল্লাল হোসেন তারেক, রুহুল আমিন আকিল, মাহবুবুল হাসান পিংকু, এনামুল হক এনাম, মামুনুর রশীদ মামুন, সাইদ ইকবাল টিটু, আসাদুল আলম টিটু, শরীফ উদ্দিন জুয়েল, রবিউল ইসলাম নয়ন, দীপু সরকার, মোস্তফা জগলুল পাশা পাপেল ও আসাদুজ্জামান আসাদ আলোচনায় আছেন।

আন্দোলনে সক্রিয়দের মূল্যায়ন করার দাবি

কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সঙ্গে কথা হলে তিনি জাগো নিউজকে বলেন, দলীয় চেয়ারম্যান তারেক রহমানই উপযুক্ত ব্যক্তিকে নেতৃত্বে আনবেন। তার থেকে যে সিদ্ধান্ত আসবে তা সবাই মেনে নেবেন। দায়িত্ব পেলে যুবসমাজের কর্মসংস্থান, উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

আরও পড়ুন
ঢাকা মহানগর বিএনপি পুনর্গঠনের ইঙ্গিত, আলোচনায় যারা
অঙ্গ সংগঠন পুনর্গঠন: কমিশন না সিলেকশন, সিন্ডিকেট না মেধা—দ্বিধায় বিএনপি
মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মোহা. আবু আতিক আল হাসান মিন্টু মত দেন, যুব সমাজকে সংগঠিত করে দেশ গঠনে যুক্ত করা জরুরি। কামরুজ্জামান দুলাল বলেন, তৃণমূলের দাবি অনুযায়ী আন্দোলনে সক্রিয়দের মূল্যায়ন করে নতুন নেতৃত্ব আনা হোক।

আসাদুজ্জামান আসাদ জানান, তিনি ত্যাগী ও নির্যাতিতদের নিয়ে কমিটি গঠনের পক্ষে। দায়িত্ব পেলে কমিটি বিক্রি হবে না বলেও মন্তব্য করেন তিনি। মোস্তফা জগলুল পাশা পাপেল বলেন, আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন তাদের মূল্যায়নই নতুন কমিটির ভিত্তি হওয়া উচিত।

বিল্লাল হোসেন তারেক জানান, কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।

স্বেচ্ছাসেবক দলে পরিবর্তনের আভাস

স্বেচ্ছাসেবক দলের বর্তমান সভাপতি এস এম জিলানী সংসদ সদস্য এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রতিমন্ত্রী হওয়ায় সংগঠনে পর্যাপ্ত সময় দিতে পারছেন না বলে দলীয় নীতিনির্ধারকদের পর্যবেক্ষণ। এ কারণে নতুন নেতৃত্ব আনার আলোচনা জোরদার হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনকে আরও সক্রিয় ও এতে পূর্ণকালীন নেতৃত্বে আনতে নতুন কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।

মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পর্যায়ক্রমে পুনর্গঠন করা হবে এবং ত্যাগী ও পরীক্ষিত নেতারাই অগ্রাধিকার পাবেন।- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

স্বেচ্ছাসেবক দলে আলোচনায় যারা

সংগঠনের নতুন কমিটির জন্য শীর্ষ পদে আলোচনায় রয়েছেন- ইয়াছিন আলী, ফখরুল ইসলাম রবিন, নাজমুল হাসান, নজরুল ইসলাম, কাজী মোখতার হোসাইন, রফিকুল ইসলাম রফিক, আব্দুর রহিম হাওলাদার সেতু, সাদরেজ জামান ও এস এম মোশাররফ হোসেন মুশু।

সেই সঙ্গে জহির উদ্দিন তুহিন, আকরামুল হাসান মিন্টু, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল, হুমায়ুন কবির, কাজী ইফতে খায়রুজ্জামান শিমুল ও শেখ ফরিদ হোসেন আলোচনায় আছেন।

তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি আস্থাশীল

নাজমুল হাসান জাগো নিউজকে বলেন, ‘কমিটি গঠন একটি চলমান প্রক্রিয়া। আমাদের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান যখন খুশি তখন কমিটি দেবেন। আমরা তার সিদ্ধান্তের প্রতি সর্বদা আস্থা রাখি।’

বিএনপির কাউন্সিলের আগে আলোচনায় যুবদল-স্বেচ্ছাসেবক দলের পুনর্গঠনরাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এখান থেকেই যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম পরিচালিত হয়/ফাইল ছবি

একই কথা জানান ফখরুল ইসলাম রবিন। তিনি বলেন, ‘আমরা সবাই বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থাশীল এবং শ্রদ্ধাশীল। আমরা মনে করি, আওয়ামী শাসনবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা জুলুম, নির্যাতন, গুমের শিকার হয়েছেন, তিনি তাদের মূল্যায়ন করবেন।’

‘৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান থেকে এখন পর্যন্ত যাদের সম্পর্কে কোনো অপকর্মের ফিরিস্তি নেই বা যারা নিজেদের সৎভাবে উপস্থাপন করতে পেরেছেন, তাদের দিয়ে এবং যারা এই সংগঠনকে সামনের দিকে আরও গতিশীল করতে পারবেন, তাদের নিয়ে আমাদের চেয়ারম্যান সংগঠনটি পরিচালনা করবেন,’ যোগ করেন তিনি।

হুমায়ুন কবির মত দেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও নির্যাতিতদের মূল্যায়ন করলে সংগঠন আরও শক্তিশালী হবে।

রফিকুল ইসলাম রফিক বলেন, ‘কমিটি গঠনসহ সব বিষয়ে সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। জীবনবাজি রেখে রাজপথের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। হামলা-মামলার শিকার হয়ে কারাভোগ করেছি। যেখানেই দায়িত্ব দেওয়া হোক, সেটাই সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো, ইনশাআল্লাহ।’

আরও পড়ুন
জনগণের কণ্ঠস্বরই হবে আমার রাজনীতি
সরকার গঠনের পর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে ‘ধীরগতি’
সরকার-দল আলাদা পথেই চলবে, শিগগির কাউন্সিল: ফখরুল

বিএনপি নেতারা যা বলছেন

এ বিষয়ে দলের স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু জানান, জাতীয় কাউন্সিল সামনে রেখে সব অঙ্গ সংগঠনের কমিটি পুনর্গঠন করা হবে।

যোগাযোগ করা হলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাগো নিউজকে বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পর্যায়ক্রমে পুনর্গঠন করা হবে এবং ত্যাগী ও পরীক্ষিত নেতারাই অগ্রাধিকার পাবেন।

সব মিলিয়ে দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ আন্দোলনের পর ক্ষমতায় যাওয়া বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাংগঠনিক শক্তি পুনর্গঠন। আর সে কারণেই জাতীয় কাউন্সিলের আগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলে বড় পরিবর্তনের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।

কেএইচ/একিউএফ/এমএফএ