Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বুলেট ৬৫০ বাজারে আনছে রয়্যাল এনফিল্ড

ক্লাসিক মোটরসাইকেলের জগতে ‘বুলেট’ নামটি দীর্ঘদিন ধরেই এক আলাদা আবেগের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাইকপ্রেমীদের কাছে জনপ্রিয়। এই মডেলকে এবার আরও শক্তিশালী রূপে...
Homeভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি: ভূমিমন্ত্রী

ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভারত-পাকিস্তানের মতো আলোচনার টেবিলে বসে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়নি। দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে। সৎ, সাহসী ও বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান।

শনিবার (৩০ মে) দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‌‘দেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে তার ভূমিকা আজও স্মরণীয় হয়ে আছে।’

বিগত সময়ে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মী নানা ধরনের নির্যাতন, মামলা-হামলা ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। অনেক নেতাকর্মী দীর্ঘ সময় নিজ বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন। অনেককে কারাগারে থাকতে হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও দলের নেতাকর্মীরা তাদের রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি বলেও মন্তব্য করেন তিনি।

মিজানুর রহমান মিনু বলেন, ‘বর্তমানে দেশের জনগণ বিএনপির প্রতি যে প্রত্যাশা তৈরি করেছে, তা পূরণ করতে হলে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য, অভিমান কিংবা অভ্যন্তরীণ বিভেদ ভুলে সবাইকে দল ও দেশের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আবু সাঈদ চাঁদ, মোসাদ্দেক হোসেন বুলবুল, শফিকুল হক মিলন এবং নজরুল ইসলাম মণ্ডল।

মনির হোসেন মাহিন/এসআর/এমএস