Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আইএমএফের ঋণ পাওয়ার পর জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী জ্বালানি খাতে ভর্তুকি কমানো এবং ব্যয় পুনরুদ্ধারের লক্ষ্যে শ্রীলঙ্কা রোববার জ্বালানির দাম সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। রাষ্ট্রীয়...
Homeসোমবার সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর প্রেস উইং

সোমবার সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর প্রেস উইং

আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনে আসছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং।সংবাদ সম্মেলনে ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরা হতে পারে।   

প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সোমবার (১ জুন) দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন—প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।

সংবাদ সম্মেলনে ঈদ ঘিরে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।

কেএইচ/এমকেআর