পুরো টুর্নামেন্টে হলো রানের বন্যা। আর ফাইনালে এসে হয়ে গেলো লো স্কোরিং। আইপিএলের মেগা ফাইনাল পরিণত হতে যাচ্ছে ম্যাড়মেড়ে ফাইনালে। কারণ আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে মাত্র ১৫৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে শুভমান গিলের গুজরাট টাইটান্স।
মূলতঃ বেঙ্গালুরুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি গুজরাটের ব্যাটাররা। টস হেরে ব্যাট করতে নেমে তাই ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫৫ রান সংগ্রহ করতে পেরেছে গুজরাট টাইটান্স।
ওয়াশিংটন সুন্দর অপরাজিত ৫০ রান না করলে গুজরাটের স্কোর আরও অনেক কম হতে পারতো। শুরুতেই সাই সুদর্শন ১২ এবং শুভমান গিল ১০ রান করে আউট হন। নিশাত সিন্ধু ২০ রান করে আউট হন। ১৯ রান করেন জস বাটলার।
ওয়াশিংটন সুন্দর ৫০ রানে অপরাজিত থাকেন। ১৫ রান করে আউট হন আরশাদ খান। রাহুল তেওয়াতিয়া, জেসন হোল্ডার ও রশিদ খান করেন ৭ রান করে। ৩ উইকেট নেন রাশিকা সালাম। ২টি করে উইকেট নেন জস হ্যাজলউড ও ভুবনেশ্বর কুমার।
আইএইচএস/

