Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ঈদকে ঘিরে লেকপাড়ে জমে উঠেছে চাইনিজ রেস্টুরেন্ট

ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ে গড়ে উঠা চাইনিজ রেস্টুরেন্টগুলো। জানা যায়, শহরের প্রাণকেন্দ্রে এই শকুনি লেক। ২০১৫ সালে ২২ কোটি টাকা...
Homeবিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আইসিসির প্রতিনিধি দলে থাকছেন যারা

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আইসিসির প্রতিনিধি দলে থাকছেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকালই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে প্রতিনিধি দল পাঠাতে পারে আইসিসি। আজ জানা গেছে সেই প্রতিনিধি দল চলে এসেছে ঢাকায়।

আগামী ৭ জুন হতে যাওয়া বিসিবি নির্বাচনে আইসিসির ২ সদস্যের প্রতিনিধি দলে আছেন দক্ষিণ আফ্রিকার ডা. মুসাজি এবং জিম্বাবুয়ের ডা. মুখুলানি।

তারা দুজনই ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত এবং আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পরিচিত নাম। বিভিন্ন রিপোর্টে তাদেরকে আইসিসি ও ক্রিকেট প্রশাসনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করা হয়।

আগামী ৭ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনের স্বচ্ছতা ও প্রক্রিয়া পর্যবেক্ষণের অংশ হিসেবেই তাদের এই সফর বলে জানা গেছে। নির্বাচনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে তারা একটি প্রতিবেদনও দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এসকেডি/এমএমআর