Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কোহলির ব্যাটে আবারও আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

মঞ্চ প্রস্তুত ছিল। শুধু সেখানে বিজয়ী হিসেবে কারা উঠবে, সেটাই ছিল দেখার। অবশেষে গত বছরেরই পূনরাবৃত্তি হলো। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বিজয়মঞ্চে উঠলো রয়েল...
Homeঅস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা কবে?

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা কবে?

পাকিস্তানের সাথে ঘরের মাঠে টেস্ট সিরিজ শেষ হতেই চলে এসেছে ঈদুল আজহার ছুটি। সে ছুটিতে সপ্তাহখানেক বন্ধ ছিল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। আগামী ২ জুন প্রিমিয়ার লিগ আবার মাঠে গড়াবে। প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর ৭২ ঘণ্টার মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ৫ জুন বাংলাদেশে চলে আসছে অস্ট্রেলিয়া। আগামী ৯ জুন শেরে বাংলায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

বলে রাখা ভালো, পাকিস্তানের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ চলাকালীন দলে থাকা ক্রিকেটাররা প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ খেলতে পারেননি। টেস্ট সিরিজ শেষে ঈদের ছুটির আগে সপ্তম রাউন্ডে এসে নিজ নিজ দলের হয়ে একটি ম্যাচ খেলেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলামরা।

খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ২ জুন থেকে প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ড শুরু হতে যাচ্ছে। সেই পর্বে কি অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা খেলতে পারবেন?

আরও একটি প্রাসঙ্গিক প্রশ্নও অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। তা হলো, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা কবে?

জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন আজ ৩১ মে সন্ধ্যায় জাগো নিউজকে দিয়েছেন ওই দুই সময়োপযোগী প্রশ্নের উত্তর। প্রধান নির্বাচক জানিয়েছেন, আগামী ১ না হয় ২ জুন দল ঘোষণা করা হবে।

অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে সিরিজে ডাক পাওয়া ক্রিকেটারদের প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলা প্রসঙ্গে হাবিবুল বাশার জানান, ৬ জুন থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। তার আগের দিন, অর্থাৎ ৫ জুন পর্যন্ত প্রিমিয়ার লিগ খেলতে পারবেন ক্রিকেটাররা।

বলে রাখা ভালো, আগামী ২ জুনের পর আবার ৫ জুন প্রিমিয়ার লিগের নবম রাউন্ড অনুষ্ঠিত হবে। তার মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে যারা ওয়ানডে সিরিজের দলে জায়গা পাবেন, তারা নিজ নিজ ক্লাবের হয়ে পরবর্তী চার রাউন্ডের মধ্যে আরও দুই রাউন্ড প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পাবেন।

দশম ও একাদশ রাউন্ডে কারও পক্ষে খেলা সম্ভব হবে না। কারণ, ফিকশ্চারের ধারাবাহিকতায় ৫ জুনের পর ৮ ও ১১ জুন লিগের পরবর্তী দুই রাউন্ড হওয়ার কথা। এর মধ্যে ৯ জুন টিম বাংলাদেশের প্রথম ম্যাচ। আর ১১ জুন অজিদের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ওয়ানডে। তাই খেলার প্রশ্নই আসে না।

তার মানে প্রিমিয়ার লিগের পরের দুই রাউন্ডে সব দল পুরো শক্তিতে মাঠে নামতে পারবে। শেষ দুই রাউন্ড খেলতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে থাকা ক্রিকেটারদের ছাড়া।

এআরবি/আইএইচএস