Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeএকটুতেই গরম হয়ে যাচ্ছে আইফোন, যা না করলেই বিপদ

একটুতেই গরম হয়ে যাচ্ছে আইফোন, যা না করলেই বিপদ

 

এক সময় অ্যাপলের আইফোন ছিল স্ট্যাটাসের প্রতীক শুধু উচ্চবিত্তদের হাতেই বেশি দেখা যেত। কিন্তু সময় বদলেছে। প্রযুক্তি যেমন সহজলভ্য হয়েছে, তেমনি আইফোনও এখন অনেক মধ্যবিত্ত ব্যবহারকারীর নাগালের মধ্যে। ফলে আজকাল রাস্তাঘাটে, অফিসে, আড্ডায় সব জায়গাতেই চোখে পড়ে আইফোন।

তবে জনপ্রিয়তার সঙ্গে একটি সাধারণ অভিযোগও প্রায়ই শোনা যায় ফোন হঠাৎ করেই বেশি গরম হয়ে যায়। অনেকেই মজা করে বলেন, ফ্রিজে রাখলেই ঠান্ডা হবে! কিন্তু আসল কারণগুলো জানলে বোঝা যায়, বিষয়টা মোটেই হালকা নয়।

কেন আইফোন গরম হয়ে যায়?

আইফোনের হিটিং সমস্যা সাধারণত ব্যবহারজনিত কিছু কারণে হয়। যেমন-

  • প্রচণ্ড গরম বা সরাসরি রোদের মধ্যে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলে ডিভাইস দ্রুত গরম হয়ে ওঠে।
  • চার্জে লাগানো অবস্থায় একটানা ব্যবহার করলে ব্যাটারির ওপর চাপ পড়ে, ফলে তাপমাত্রা বাড়ে।
  • ভারী গেম বা গ্রাফিক্স-নির্ভর অ্যাপ দীর্ঘ সময় চালালে প্রসেসর বেশি কাজ করে, এতে তাপ তৈরি হয়।
  • একসঙ্গে ব্লুটুথ, জিপিএস, ডাটা, একাধিক অ্যাপ চালু থাকলে ফোনের ভেতরের কার্যক্রম বেড়ে যায়, যা গরম হওয়ার আরেকটি বড় কারণ।

ফোন অতিরিক্ত গরম হলে কী করবেন?

কিছু সহজ অভ্যাস বদলালেই এই সমস্যার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব-

  • ফোন গরম হয়ে গেলে কিছুক্ষণ ব্যবহার বন্ধ রেখে ঠান্ডা জায়গায় রাখুন।
  • খুব ভারী বা মোটা কভার ব্যবহার এড়িয়ে চলুন, কারণ এতে তাপ বের হতে বাধা পায়।
  • অপ্রয়োজনীয় অ্যাপগুলো পুরোপুরি বন্ধ করুন, বিশেষ করে যেগুলো ব্যাকগ্রাউন্ডে চলে।
  • ব্যাটারি সাশ্রয়ের জন্য লো পাওয়ার মোড চালু রাখতে পারেন।
  • রোদে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন।

যেগুলো একেবারেই করবেন না

অনেকে দ্রুত ঠান্ডা করার জন্য ভুল পদ্ধতি অবলম্বন করেন-

  • ফ্রিজে রাখা বা অতিরিক্ত ঠান্ডায় নেওয়া বিপজ্জনক, এতে ডিভাইসের ভেতরে আর্দ্রতা জমে ক্ষতি হতে পারে।
  • পানিতে ভিজিয়ে ঠান্ডা করার চেষ্টা করবেন না, ওয়াটারপ্রুফ মানেই সব পরিস্থিতিতে নিরাপদ নয়।
  • ফোন খুব গরম থাকা অবস্থায় চার্জে লাগানো থেকেও বিরত থাকুন।

 

আরও পড়ুন
আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে কেন ভালো ছবি ওঠে
সস্তায় আইফোনের চেয়েও ভালো ৩ ফোন

কেএসকে