Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চীনে ডাকসু প্রতিনিধি দলকে প্রবাসীদের জাঁকজমকপূর্ণ সংবর্ধনা

চীন প্রতিনিধি চীনে সফররত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর প্রতিনিধি দলকে এক জমকালো নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সাংহাইয়ের স্থানীয় একটি হোটেলে চীনে...
Homeগুঞ্জনই সত্য হলো, ম্যানচেস্টার সিটিতে গার্দিওলা-অধ্যায়ের সমাপ্তি

গুঞ্জনই সত্য হলো, ম্যানচেস্টার সিটিতে গার্দিওলা-অধ্যায়ের সমাপ্তি

ম্যানচেস্টার সিটির কোচের পদ ছাড়তে যাচ্ছেন, গুঞ্জন ছড়িয়ে পড়েছিল আগেই। তবে পেপ গার্দিওলা তখন সরাসরি স্বীকার করেননি। অবশেষে শুক্রবার ক্লাবের পক্ষ থেকেই নিশ্চিত করা হলো, চলতি প্রিমিয়ার লিগ মৌসুম শেষেই দায়িত্ব ছাড়বেন স্প্যানিশ এই কোচ।

অর্থাৎ রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটি হবে ইতিহাদে গার্দিওলার শেষ ম্যাচ, যা আবেগঘন বিদায়ে রূপ নিতে যাচ্ছে।

যদিও কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, তবুও ম্যানচেস্টার সিটির সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না গার্দিওলার। ক্লাব জানিয়েছে, তিনি ভবিষ্যতে সিটি ফুটবল গ্রুপের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন।

২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটিকে ইতিহাসের সবচেয়ে সফল সময় উপহার দেন গার্দিওলা। তার অধীনে সিটি জিতেছে মোট ২০টি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে-৬টি প্রিমিয়ার লিগ, ৫টি লিগ কাপ, ৩টি এফএ কাপ, ৩টি কমিউনিটি শিল্ড, ১টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ১টি উয়েফা সুপার কাপ এবং ১টি ফিফা ক্লাব বিশ্বকাপ।

বিশেষ করে ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাধ্যমে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপ সেরা হয় ম্যানচেস্টার সিটি। এছাড়া ২০২৩–২৪ মৌসুমে টানা চারবার ইংলিশ লিগ জিতে নতুন ইতিহাস গড়ে দলটি।

গার্দিওলার বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। তবে দুই পক্ষের সমঝোতায় তিনি এক বছর আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।

jagonews

বিদায় প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘আমি কেন চলে যাচ্ছি, সেটা জানতে চাইবেন না। এর নির্দিষ্ট কোনো কারণ নেই। তবে ভেতর থেকে আমি অনুভব করছি, এটাই সঠিক সময়। কিছুই চিরস্থায়ী নয়।’

তিনি আরও বলেন, ‘যদি সবকিছু চিরস্থায়ী হতো, তাহলে আমি এখানেই থাকতাম। তবে ম্যানচেস্টার সিটির প্রতি আমার ভালোবাসা, স্মৃতি ও মানুষের অনুভূতি সবসময় অমলিন থাকবে।’

গার্দিওলার সময়ে শুধু মাঠেই নয়, আর্থিকভাবেও ব্যাপক উন্নতি করেছে ম্যানচেস্টার সিটি। তার আগমনের আগে ক্লাবের বার্ষিক আয় ছিল ৪০০ মিলিয়ন পাউন্ডের কম, যা সাম্প্রতিক বছরগুলোতে ৭০০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেছে।

এমএমআর