Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বুলেট ৬৫০ বাজারে আনছে রয়্যাল এনফিল্ড

ক্লাসিক মোটরসাইকেলের জগতে ‘বুলেট’ নামটি দীর্ঘদিন ধরেই এক আলাদা আবেগের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাইকপ্রেমীদের কাছে জনপ্রিয়। এই মডেলকে এবার আরও শক্তিশালী রূপে...
Homeটি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় জেসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় জেসি

দরজায় কড়া নাড়ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আম্পায়ার্স প্যানেলে ডাক পেয়েছেন বাংলাদেশের সাথিরা জাকের জেসি। আইসিসির ঘোষিত ১৪ আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারির সম্পূর্ণ নারী প্যানেলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ এই সাবেক নারই ক্রিকেটার।

বৈশ্বিক আসরে আগেও তিনি ছিলেন আম্পায়ারের ভূমিকায়। তবে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে এবারই প্রথম অভিষেক হচ্ছে জেসির। গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।

সেই বিশ্বকাপে জেসি দায়িত্ব পালন করেছিলেন অন-ফিল্ড, টেলিভিশন ও ফোর্থ আম্পায়ার হিসেবে।

ক্রিকেটে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষ্যেই টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে পরিচালিত হবে সম্পূর্ণ নারী ম্যাচ অফিশিয়াল প্যানেল দ্বারা। এবারের আসরে জেসির সঙ্গে আম্পায়ার হিসেবে আরও অভিষেক হচ্ছে ক্যান্ডেস লা বোর্ডে, গায়ত্রী বেনুগোপালন এবং কেরিন ক্লাস্টের।

এই প্যানেল নিয়ে আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা বলেন, ‘এই প্যানেল আইসিসির সেই অঙ্গীকারের প্রতিফলন, যেখানে ক্রিকেটের প্রতিটি ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্য রয়েছে। ম্যাচ অফিসিয়ালদের ধারাবাহিক উন্নতি ও পারফরম্যান্স আমাদের অত্যন্ত আনন্দিত করেছে।’

এবারের বিশ্বকাপের আম্পায়ার প্যানেলে অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন, যার মাধ্যমে তিনি সবচেয়ে অভিজ্ঞ রেফারি হিসেবে মাঠে নামবেন।

আইএন