Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ধর্ষণ থামাতে পারে না, সিনেমা ঠিকই থামাতে পারে: চমক

ব্রাহ্মণবাড়িয়ায় তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনায় প্রতিবাদের ঝড় থামছে না। নির্মাতা, শিল্পী, সংস্কৃতিকর্মী ও সাধারণ দর্শকদের পর এবার...
Homeযে কারণে ইমরান হাশমির ফ্লপ সিনেমার গান আজও কালজয়ী

যে কারণে ইমরান হাশমির ফ্লপ সিনেমার গান আজও কালজয়ী

২০০৪ সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘তুমসা নেহি দেখা’ বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। সাধারণ গল্পের এই চলচ্চিত্রটি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হলেও, সময়ের ব্যবধানে ঠিকই নিজের জায়গা করে নিয়েছে ছবির সংগীত।

ইমরান হাশমি ও দিয়া মির্জা অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেন অনুরাগ বসু এবং প্রযোজনা করেন মহেশ ভাট। শুরুতে সিনেমাটির নাম ছিল ‘জরুরত’, তবে মুক্তির আগে নাম পরিবর্তন করে রাখা হয় ‘তুমসা নেহি দেখা’।

সিনেমাটি ব্যবসায়িকভাবে ফ্লপ প্রমাণিত হলেও এর গানগুলো সে সময় থেকেই ব্যাপক জনপ্রিয়তা পায়, যা আজ দুই দশকেরও বেশি সময় পরও শ্রোতাদের মনে অমলিন হয়ে আছে।

বিশেষ করে ‘ধোঁয়া ধোঁয়া সা রহনে দো’ গানটি মুক্তির সময় তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ইমরান হাশমিকে ঘিরে গানটির জনপ্রিয়তা তখন আলাদা এক ক্রেজ তৈরি করে। ছবির অন্যান্য গানও সমানভাবে শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পায়।

ছবিতে মোট ৯টি গান থাকলেও এর মধ্যে দুটি গানের হ্যাপি ও স্যাড ভার্সন ছিল। মূলত ৭টি মৌলিক গান ছিল। প্রতিটি গানই সে সময় শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেয় এবং আজও নস্টালজিয়ার অনুভূতি তৈরি করে।

গানগুলোর সংগীতায়োজন করেন জনপ্রিয় সংগীত পরিচালক জুটি নাদীমহ-শ্রাবণ এবং গীত রচনা করেন সমীর। কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ, শ্রেয়া ঘোষাল, শান, রূপ কুমার রাঠোর ও সোনু নিগমের মতো জনপ্রিয় শিল্পীরা।

আরও পড়ুন:
কেন হাইকোর্টে গেলেন বরুণ ধাওয়ান?
প্রেম থেকে পরিণয়, গোপনে অভিনেতাকে বিয়ে করলেন গায়িকা দুয়া লিপা

সিনেমাটি পরিচালনার সময় অনুরাগ বসুর শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়ে, যা তার ব্যক্তিগত জীবনের জন্য ছিল অত্যন্ত কঠিন এক সময়। অন্যদিকে, ছবির কিছু অংশের কাজ সম্পন্ন করেন মুকেশ ভাট।

বক্স অফিসে ব্যর্থতা পেলেও ‘তুমসা নেহি দেখা’র গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। সময়ের সঙ্গে সঙ্গে গানগুলো হয়ে উঠেছে কালজয়ী, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বলিউড সংগীতপ্রেমীদের নস্টালজিয়া জাগিয়ে তুলছে।

এমএমএফ/জেআইএম