Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বাবা সকালে হাঁটাহাঁটি শেষে রবীন্দ্রনাথের ‘শাজাহান’ কবিতা আবৃত্তি করতেন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার বাবা দাপটে রাজনীতিবিদ ছিলেন এবং মুসলিম লীগ করতেন; তিনিও প্রতিদিন সকালে...
Homeসেঞ্চুরি করে পরের বলেই আউট শান্ত, চা বিরতিতে বাংলাদেশ

সেঞ্চুরি করে পরের বলেই আউট শান্ত, চা বিরতিতে বাংলাদেশ

দলকে বিপদের হাত থেকে উদ্ধার করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ ৮ ইনিংসে ৪ সেঞ্চুরি করে দেখা পান ক্যারিয়ারের নবম সেঞ্চুরির। তার আউটে ২০১ রানে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এখন চলছে চা পানের বিরতি।

কিন্তু সেঞ্চুরি করে পরের বলেই আউট হয়ে ফিরে গেছেন সাজঘরে। মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। যদিও প্রথম আউট দেয়নি আম্পায়ার। রিভিউ করে শান্তকে ফেরায় সফরকারীরা। ১৩০ বলে করেছেন ১০১ রানের ইনিংস। ১২ চার ও দুই ছক্কায় সাজান ইনিংসটি।

তার বিদায়ে ২০১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ভেঙে যায় মুমিনুল হকের সঙ্গে ১৬৮ রানের জুটি। যেই জুটিতে অর্ধশতকের দেখা পেয়েছেন মুমিনুলও। তিনি অপরাজিত আছেন ৬৪ রানে। তাকে সঙ্গ দিতে মাঠে এসেছেন মুশফিকুর রহিম। তিনি এখনও রানের খাতা খোলেননি।

এর আগে, টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। নাহিদ রানা ও তাসকিন আহমেদ ফেরায় একাদশ থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ ও স্পিনার হাসান মুরাদ।

বাংলাদেশ প্রথম উইকেট হারায় বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের বিদায়ে। ৪ রানে জীবন পেয়ে ৮ রানে আউট হন তিনি শাহিন শাহ আফ্রিদির বলে। বেশিক্ষণ টিকতে পারেননি অন্য ওপেনার সাদমান ইসলামও। আউট হয়েছেন ১৩ রান করে।

হাসান আলীর বলে ক্যাচ দিয়েছেন স্লিপের ফিল্ডার সালমান আলী আগাকে। তার বিদায়ে দুই ওপেনারই বিদায় নিয়েছে স্বাগতিকদের। ৩১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ১৮ রানে শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়। এই আফ্রিদির বলেই স্লিপে ক্যাচ দিয়ে জীবন পেয়েছিলেন তিনি ৪ রানে।

অন্য ওপেনার সাদমান ইসলাম ক্যাচ দিয়েছেন হাসান আলীর বলে স্লিপের ফিল্ডার সালমান আলী আগাকে। তার বিদায়ে দুই ওপেনারই সাজঘরে ফেরে স্বাগতিকদের। ৩১ রানে ২ উইকেটের পতন হয় বাংলাদেশের।

আইএন