Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৫ বেসামরিক নিহত

ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৫ বেসামরিক নিহত

রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়ার জানকোই শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এই হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ক্রিমিয়ার প্রধান সার্গেই আসকিনোভ এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ক্রিমিয়ার প্রশাসন পরিচালনা করেছেন এবং অঞ্চলটির নিরাপত্তা ও রাজনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এক বিবৃতিতে সার্গেই আসকিনোভ বলেন, শত্রুপক্ষের ড্রোন হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা কাজ করছে এবং পরিস্থিতি তিনি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে জনগণকে শান্ত থাকার এবং শুধু সরকারি তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানান তিনি।

জানকোই ক্রিমিয়ার উত্তর অংশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর। এটি একটি পরিবহন ও রেলযোগাযোগের কেন্দ্র হিসেবে পরিচিত। এখান দিয়ে ক্রিমিয়ার বিভিন্ন অঞ্চল এবং মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ স্থাপিত হয়। বিশেষ করে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে শহরটি কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো অমীমাংসিত অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলতি বছরে শুরুর দিকে যুদ্ধ বন্ধে কয়েক দফা আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। এর আগে ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর ক্রিমিয়াতে নামমাত্র গণভোটের মাধ্যমে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাশিয়া।

চার বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ৫০ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনীর হামলায় প্রায় ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

সূত্র: তাস

কেএম