Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শেষবেলায় কানের মঞ্চ কাঁপালেন ঐশ্বরিয়া

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দেখা মিলল ঐশ্বরিয়া রাই বচ্চনের। এ বছর শুরু থেকেই ভক্তদের মধ্যে ছিল এক ধরনের অস্থিরতা।...
Homeআজকের আবহাওয়া: ঢাকার আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আজকের আবহাওয়া: ঢাকার আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশে মেঘের আনাগোনা আছে। আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৩ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে এলাকাভেদে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৬টায় ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ, ফলে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় সূর্যান্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এবং আগামীকাল (২৪ মে) সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

এমআরএম