Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeমনের টেম্পারেচার বাড়াবে নুসরাত ফারিয়ার গান, এলো টিজার

মনের টেম্পারেচার বাড়াবে নুসরাত ফারিয়ার গান, এলো টিজার

দীর্ঘ বিরতির পর আবারও গান নিয়ে ফিরছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তিনি প্রকাশ করতে যাচ্ছেন নতুন গান ‘লোকে বলে’। এর টিজার ইতোমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

গানটির সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ফুয়াদ আল মুক্তাদির, আর কণ্ঠ দিয়েছেন স্বয়ং নুসরাত ফারিয়া।

টিজারটি প্রকাশের পর থেকেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।

টিজারের শুরুতেই ফুয়াদ আল মুক্তাদিরের এন্ট্রি এবং পরবর্তীতে গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়ার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। সেখানে শোনা যায় গানের একটি অংশ, ‘লোকেতে বলে রে, কই থেকে আইলো সে।’

টিজারজুড়ে নুসরাত ফারিয়াকে একাধিক ভিন্ন লুকে দেখা যায়। একদিকে রেড কার্পেট স্টাইলে ওয়ান-শোল্ডার পোশাক, অন্যদিকে উৎসবমুখর পরিবেশে লেহেঙ্গা পরা নাচের দৃশ্য। ভিডিওতে বারবার ভেসে ওঠে ‘ফারিয়া ইজ ব্যাক’ এবং গানটির নাম ‘লোকে বলে’।

সামাজিক মাধ্যমে টিজার শেয়ার করে ফারিয়া লিখেছেন, এবারের ঈদে তিনি দর্শকদের জন্য নিয়ে আসছেন বিশেষ চমক। এটি ‘মনের টেম্পারেচার বাড়াবে’।

গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন, আর কোরিওগ্রাফি করেছেন ভারতের নির্মাতা বাবা যাদব। আগামী ২৬ মে গানটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ পাবে।

 

এলআইএ