চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে শিবগঞ্জ উপজেলার বহালাবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক লাভাঙ্গা ফুদকিটোলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাফি (১৪) ও কামাল উদ্দিনের ছেলে জুবায়ের (১৪)। সাফি রানহাটি উচ্চ বিদ্যালয়ে ও জুবায়ের দিনাজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতো।
স্থানীয়রা জানান, ওরা দুই ভাই এক চাচার সঙ্গে নদীতে গোসল করতে যায়। এসময় সাফি ও জুবায়ের নদী আগেই নেমে পড়ে এবং পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাদের মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার (ওসি) মতিউর রহমান বলেন, নদীতে ডুবে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোহান মাহমুদ/এনএইচআর/এমএস

